সাধারণ গাইডলাইন
কারা আবেদন করতে পারবে
ICAB এবং ICMAB এর সদস্যগণ যারা জনস্বার্থ সংস্থার নিরীক্ষা কাজে সম্পৃক্ত হবেন, যেমন-
নিরীক্ষক তালিকাভুক্তির ক্ষেত্রে:
- নিরীক্ষা ফার্মের মালিক (Proprietor)
- নিরীক্ষা ফার্মের প্রত্যেক অংশীদার (Partner)
- নিরীক্ষা ফার্মে কর্মরত নিরীক্ষা সেবা কার্যক্রমে সম্পৃক্ত কোনো ব্যক্তি যিনি পেশাদার একাউন্টেন্সি প্রতিষ্ঠানের সদস্য হিসাবে নিবন্ধিত
নিরীক্ষা ফার্ম তালিকাভুক্তির ক্ষেত্রে:
- একক মালিকানাধীন (Sole Proprietorship) ফার্মের ক্ষেত্রে মালিক (Proprietor)
- অংশীদারি (Partnership) ফার্মের ক্ষেত্রে ক্ষমতাপ্রাপ্ত অংশীদার (Authorized Partner)
নিরীক্ষক তালিকাভুক্তি আবেদনের গাইডলাইন
নিরীক্ষক তালিকাভুক্তির জন্য ফাইনান্সিয়াল রিপোর্টিং আইন ২০১৫ এর ধারা ২(১৩) এর সংজ্ঞানুযায়ী "নিরীক্ষক অর্থ একক কোন ব্যক্তি অথবা কোন নিরীক্ষা ফার্মের মালিক বা অংশীদার বা উহাতে কর্মরত নিরীক্ষা সেবা কার্যক্রমে সম্পৃক্ত কোন ব্যক্তি যিনি পেশাদার একাউন্টেন্সি প্রতিষ্ঠান এর সদস্য হিসাবে নিবন্ধিত"।
কাউন্সিলের নিকট তালিকাভুক্তির জন্য পেশাদার একাউন্টেন্সি প্রতিষ্ঠানের সদস্য হিসাবে নিবন্ধিত প্রত্যেক ব্যক্তিকে আলাদাভাবে কাউন্সিলের বরাবর নির্ধারিত পদ্ধতিতে আবেদন করতে হবে। তালিকাভুক্তি আবেদনের প্রয়োজনীয় গাইডলাইন নিম্নে উল্লেখ করা হলো:
কে আবেদন করতে পারবে
- নিরীক্ষা ফার্মের মালিক (Proprietor)
- নিরীক্ষা ফার্মের প্রত্যেক অংশীদার (Partner)
- নিরীক্ষা ফার্মে কর্মরত নিরীক্ষা সেবা কার্যক্রমে সম্পৃক্ত কোন ব্যক্তি যিনি পেশাদার একাউন্টেন্সি প্রতিষ্ঠান এর সদস্য হিসাবে নিবন্ধিত
একাধিক আবেদন করা যাবে কিনা
একজন আবেদনকারী শুধুমাত্র একটি পেশাদার একাউন্টেন্সি প্রতিষ্ঠান এর সদস্য হিসাবে কাউন্সিলের নিকট তালিকাভুক্ত হতে পারবে।
নিরীক্ষা ফার্ম তালিকাভুক্তি আবেদনের গাইডলাইন
নিরীক্ষা ফার্ম তালিকাভুক্তির জন্য ফাইনান্সিয়াল রিপোর্টিং আইন ২০১৫ এর ধারা ২(১৫) এর সংজ্ঞানুযায়ী "নিরীক্ষা ফার্ম অর্থ নিরীক্ষা সেবা প্রদানকারী একক বা যৌথ অংশীদারিত্বে পরিচালিত কোনো প্রতিষ্ঠান বা ফার্ম নিবন্ধিত হউক বা না হউক"।
তালিকাভুক্তি আবেদনের প্রয়োজনীয় গাইডলাইন নিম্নে উল্লেখ করা হলো:
কে আবেদন করতে পারবে
- একক মালিকানাধীন (Sole Proprietorship) ফার্মের ক্ষেত্রে মালিক (Proprietor)
- অংশীদারি (Partnership) ফার্মের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত/ক্ষমতাপ্রাপ্ত অংশীদার (Authorized Partner)
একাধিক আবেদনের ক্ষেত্রে
- একটি ফার্মের একজন আবেদনকারী শুধুমাত্র একটি পেশাদার একাউন্টেন্সি প্রতিষ্ঠানের নিবন্ধিত ফার্ম হিসাবে কাউন্সিলের নিকট তালিকাভুক্তির জন্য আবেদন করতে পারবে।
- একজন চার্টার্ড একাউন্টেন্ট বা কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্ট শুধুমাত্র একটি চার্টার্ড একাউন্টেন্ট বা কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্ট ফার্মের মালিক বা অংশীদার হিসাবে তালিকাভুক্তির জন্য আবেদন করতে পারবে।